আনোয়ারায় সামাজিক সংগঠন স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ৮:৫০ রাত
আনোয়ারায় সামাজিক সংগঠন স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আনোয়ারা উপজেলা অন্যতম সামাজিক সংগঠন স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশন।সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ করা হয়।করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের সদস্যরা আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র পৌঁছে দেন।

সোমবার (২৪ জানুয়ারি )সকালে উপজেলা পরিষদে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন সংগঠন উপদেষ্টা ও জাতীয় দৈনিক একুশে সংবাদের সহযোগী সম্পাদক সাংবাদিক এম.এ ছবুর,সভাপতি তানজিম নিজু,সাধারণ সম্পাদক আলাউদ্দীন খান,সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী,সহ-সম্পাদক মিনহাজ খাঁন,শিক্ষা ও উপবৃত্তি বিষয়ক সম্পাদক তারেকুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ হাসান,সমাজসেবা বিষয়ক সম্পাদক খালেদ মাহমুদ হাসান,সিনিয়র সদস্য মোঃ ইকবাল,সাংবাদিক রিয়াদ হোসেন,জাহিদ হৃদয় প্রমুখ।

Feb2
Feb2