সীতাকুণ্ডে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের শীত বস্ত্র বিতরণ
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামরা পাক্কা মসজিদ এলাকার জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলে পাড়ার ২২ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার রাত তিনটায় পাক্কা মসজিদ এলাকায় জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২২ পরিবার নিঃস্ব হয়ে যায়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর উপদেষ্টা দিদারুল ইসলাম মাহমুদ, মোঃ খোরশেদ আলম, সাবেক সভাপতি ও সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি হাজ্বী মোঃ ইউসুফ শাহ্, লায়ন কাজী আলী আকবর জাসেদ, মনোয়ারুল হক এফসিএমএ, অর্থ সম্পাদক মফিজুর রহমান সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম দুলু প্রমূখ।



আপনার মতামত লিখুন