রাউজানে কাব স্কাউট গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের সাথে কাব স্কাউটিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ৭:১৯ রাত
রাউজানে কাব স্কাউট গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের সাথে কাব স্কাউটিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত

“যোগ্য নাগরিক ও দক্ষ নেতৃত্ব সৃষ্টিতে স্কাউটিং” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে
উপজেলা পর্যায়ে কাব স্কাউট গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের সাথে কাব স্কাউটিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ৩১ জানুয়ারি সোমবার উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ স্কাউট রাউজান উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট রাউজান উপজেলা সভাপতি জোনায়েদ কবির সোহাগ।

অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট রাউজান উপজেলা কমিশনার আব্দুল কুদ্দুছ,
বাংলাদেশ স্কাউট রাউজান উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক শাহিনুর বেগম উডব্যাজার, রুপঙ্কর চৌধুরী উডব্যাজার, আকতার হোসেন, এ এল টি, শিক্ষিকা আবেদা সুলতানা চৌধুরী, প্রধান শিক্ষক রিকু বড়ুয়া। উপস্থিত ছিলেন লিডার ট্রেইনার ও প্রধান শিক্ষক পার্থ প্রতিম দাশ, উজ্জল কান্তি দাশ এ এল টি, মলয় কুমার দে এ এল টি, পূরবী বড়ুয়া এ এল টি।

Feb2
Feb2