রাউজান পৌরসভার বিকল্প সড়ক বাস্তবায়ন কাজ পরিদর্শন করলেন ফজলে করিম চৌধুরী এমপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৪৯ সন্ধ্যা
রাউজান পৌরসভার বিকল্প সড়ক বাস্তবায়ন কাজ পরিদর্শন করলেন ফজলে করিম চৌধুরী এমপি

রাউজান পৌর সদরে যানজট নিরসনে বিকল্প সড়ক বাস্তবায়ন কাজ পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল ৯ ফেব্রুয়ারী বুধবার সকালে ফকিরহাটস্থ পাবলিক হলের পিছনে র্নিমাণাধীন বিকল্প পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর জানে আলমজনি, কাউন্সিলর শওকত হাসান, চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সোহেল, পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু ছালেক প্রমুখ।এসময় পৌর এলাকায় উন্নয়ন পরিকল্পনা ও পরিস্কার পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করায় মেয়র জমির উদ্দিন পারভেজকে ধন্যবাদ জানান সাংসদ।

Feb2
Feb2