হৃদরোগে আক্রান্ত হয়ে চবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৪০ বিকাল
হৃদরোগে আক্রান্ত হয়ে চবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. বেলায়েত হোসেন (২০)মারা গেছেন। সে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বেলায়েত হোসেনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তার পিতা বোরহান উদ্দিন এবং মা আঙ্গুরা বেগম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় একটা ভাড়া বাসায় মদ্যপান করে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন।পরে তাকে চমেকে পাঠানো হয়। ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।চবি মেডিকেলের ভারপ্রাপ্ত প্রধান ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ভোর ৪টা ২০মিনিটের দিকে বেলায়েত হোসেনকে চবি মেডিকেলে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিলো। সহপাঠীদের একজনের ভাষ্যমতে, সে ক্যারো নামক অ্যালকোহল পান করেছিলো। পরে তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলে সেখানে মারা যান তিনি।

Feb2
Feb2