পাক্কা মসজিদ প্রভাতী একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩০ দুপুর
পাক্কা মসজিদ প্রভাতী একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সীতাকুণ্ডে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার প্রভাতী একাডেমির আয়োজনে এই প্রীতি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগরীর ডায়নামিক বাফুফে ওয়ান স্টার একাডেমি বনাম প্রভাতী একাডেমি”।

৯০ মিনিটের খেলায় ৩-৩ গোলে ড্র হয়। প্রীতি ফুটবল ম্যাচটি দেখতে মাঠে শত শত ক্রীড়া পাগল মানুষের সমাগম ঘটে। উক্ত প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন চক্রবাক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইসলাম মাহমুদ।প্রভাতী একাডেমির সভাপতি, ইমপেরিয়াল হসপিটাল এর সিএফও মনোয়ারুল হক এফসিএমএ এর সভাপতিত্বে ও সেক্রেটারি আনিসুর রহমান তৈমুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ জিলান, একাডেমির ভাইস চেয়ারম্যান সালেহ আকবর সাহিদ, পরিচালক ফজলুল করিম আরমান, মফিজুর রহমান সাজ্জাদ, মনিরুজ্জামান মুরাদ, নুরুল করিম, নুরুল হায়াত ডালিম, ইউপি সদস্য খায়রুল হোসেন, চক্রবাক ক্লাবের সাবেক সভাপতি একরামুল হক আজাদ, ফেরদৌস আকবর, মনোয়ারুল ইসলাম স্বপন, আমজাদ হোসেনসহ প্রভাতী একাডেমির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।

Feb2
Feb2