সীতাকুণ্ডে বিএন্ডএফ কেয়ার এর উদ্যেগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সহায়ক উপকরণ ও শিক্ষা উপবৃত্তি বিতরণ
“সব দায়িত্ব রাষ্ট্রের নই কিছু আপনার কিছু আমার”এই স্লোগান নিয়ে সীতাকুণ্ডের সামাজিক ও মানবিক সংগঠন বিএন্ডএফ কেয়ার এর উদ্যেগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আত্নকর্মসংস্থান সহায়ক উপকরণ ও শিক্ষা উপবৃত্তি বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে সমাজের অসচ্চল ব্যক্তি, গরীব অসহায় স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিধাবা মহিলাদের মাঝে নগদ টাকা, হুইল চেয়ার, ঢেউ টিন, সেলাই মেসিন এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী সীতাকুণ্ডের সন্তান ও বিএন্ড এফ এর প্রধান মহিউদ্দিন বহদ্দা চৌধুরী’র সভাপতিত্বে শনিবার বিকালে উপজেলার পাবলিক লাইব্রেরী হলরুমে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাংস্কৃতিক নেত্রী সুরাইয়া বাকের।
বিএন্ডএফ কেয়ারের প্রধান সমন্বয়ক নুরুল আক্তার বাপ্পী’র পরিচালনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ এস.এম রিয়াদ জিলান, ইউপি মহিলা সদস্য লুৎফুর নুর সিদ্দিকা, বিএন্ডএফ এর নির্বাহী অফিসার আশ্রাফুল আলম ভূঁইয়া, সমন্বয়ক কাইয়ুম চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিএন্ড এফ এর প্রধান মহিউদ্দিন বহদ্দা চৌধুরী বলেন, মূলত যাকাতের শাড়ী, লুঙ্গি দেয়ার লোক দেখানো প্রবণতাটা থেকে বের হয়ে সঠিকভাবে মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে দারিদ্র দূরীকরণই বিএন্ডএফ কেয়ারের উদ্দ্যেশ্য। তারা এমনভাবে কাজ করে যাতে যে মানুষ একবার যাকাত ফান্ডের সাহায্য পেয়ে সে আর কখনো এই সহায়তার জন্য কারো কাছে হাত পাততে না হয় এবং পরবর্তীতে সে স্বাবলম্বী হয়ে অন্যজনকে হেল্প করতে পারে। ২০২১ সালের এপ্রিল মাসে বিএন্ডএফ কেয়ারের যাত্রা হলেও এই পর্যন্ত এই সংস্থাটি ১৮ জনকে কর্মসংস্থান, ০৩ জনকে গৃহনির্মাণ, একজনকে হুইল চেয়ার, এবং আর্থিকভাবে অসচ্চল স্কুল-কলেজ,বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে প্রতিমাসে শিক্ষাবৃত্তি দিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন