কদমরসুলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে গাউছিয়া কমিটি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১২ মার্চ, ২০২২, ৭:০১ রাত
কদমরসুলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে গাউছিয়া কমিটি

সীতাকুণ্ডের সোনাইছড়িরস্থ কদমরসুল এলাকার কেশবপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে গাউছিয়া কমিটি সীতাকুণ্ড কদমরসুল শাখার নেতৃত্ববৃন্দ। শনিবার বিকালে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারে ৫০ কেজি চাউল, আলু, পেয়াঁজ, মুসর ডাল, সোয়াবিন তেল, চনাবুট এবং চিনি দেওয়া হয়।

উক্ত ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পিয়ার মোহাম্মদ কমিশনার, চট্টগ্রাম উত্তর জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব হাসান, সহ প্রচার সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী, মাওলানা মোঃ আলী সিদ্দিকী, মোঃ কামাল উদ্দিন, মোঃ আতিক উল্লাহ, মাওলানা মুছা আল কাদেরী, মাওলানা গাউসুল ফারুক, তাজুল ইসলাম, আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার শফিক উদ্দিন, আমিনুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, আবদুল হালিম চৌধুরী, ইউপি সদস্য রবিন চৌধুরী, ইকবাল হোসেন, নুরুল বসর, হাসানসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত শনিবার (৫মার্চ) কদমরসুলের কেশবপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৫ ঘর পুড়ে ছাই হয়ে যায়।

Feb2
Feb2