সীতাকুণ্ডের কদমরসুলে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান
সীতাকুণ্ডে সড়ক সংস্কারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদ চেয়ারম্যান, মডেল থানা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট স্বারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। সোমবার সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন এর কাছে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকাবাসী স্বারকলিপি প্রদান করেন। জানা যায়, কদমরসুলের জান মিঞা সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১০ হাজার জনসাধারণের চলাচল।
এছাড়া এ এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, একটি বাজার এবং ৬টি পুরাতন জাহাজ ভাঙা কারখানা রহিয়াছে। প্রতিদিন স্কুল, মাদ্রাসা শিক্ষার্থী ছাড়াও যাতায়াত করে হাজারো মানুষ। এলাকাবাসীর অভিযোগ রাস্তাটি তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন কাজ করা হয়নি। শিপ ইয়ার্ডের লোহা ভর্তি ট্রাক চলাচলের ফলে রাস্তাটি ভাঙ্গাচুরা ও বেহাল দশায় পরিণত হওয়ায় মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। রোগী নিয়ে সময়মত হাসপাতালে যাওয়া যায় না। বর্ষা মৌসুমে চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের কাপড় চোপড়, বই মাটি ও পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, শিপ ইয়ার্ডের বড় লোড গাড়ি চলাচলের ফলে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। শিপ ইয়ার্ডের মালিকরা কোটি কোটি টাকার ব্যবসা করলেও সড়ক সংস্কারে তারা উদাসীন। স্থানীয় ইউপি সদস্য আব্দুর শুক্কুর বলেন, উক্ত সড়ক দিয়ে খলিল এন্ড সন্স, আরেফিন এন্টারপ্রাইজ, এসএইচ এন্টারপ্রাইজ, এসএইচ এন্টার প্রাইজ ২, এ,জি শিপ ব্রেকিং ইয়ার্ড এবং মেসার্স ফোরষ্টার কর্পোরেশন শিপ ইয়ার্ড নামে ৬টি জাহাজ ভাঙা কারখানা রয়েছে। উক্ত ইয়ার্ডের বড় গাড়ি চলাচলের ফলে সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়াতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার হাজারো মানুষকে। ইয়ার্ড মালিকরা কোটি টাকার ব্যবসা করলেও রাস্তাটি সংস্কারে তারা উদ্যেগ নিচ্ছেনা। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, যেহেতু গ্রামের সড়কটি দিয়ে জাহাজ ভাঙা কারখানার ভারী যান চলাচল করে তাই সড়কটি সংস্কারে আমরা শিপ ব্রেকিং এসোসিয়েশনের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন