খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মহিষের আক্রমন:মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বিদায় নিল পিএসসি পরীক্ষার্থী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ২:৪৯ অপরাহ্ণ
মহিষের আক্রমন:মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বিদায় নিল পিএসসি পরীক্ষার্থী

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের দক্ষিণ শালিক পাড়া এলাকায় শ্যামাচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী শান্ত বিশ্বাস (১১) মহিষের আক্রমনে আহত হয়ে পাঁচ দিন পর মৃত্যুবরণ করেছে।

গত বুধবার সকালে শান্ত পরীক্ষা দেওয়ার জন্য পুকুরে গোসল করতে গেলে পুকুর পাড়ে পাগলা মহিষের হামলায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতবস্থায় শিশু শান্ত কে প্রথমে পটিয়া হাসপাতালে পরে অবস্থার উন্নতি না হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

নিহত শান্ত এবারের পিএসসি পরীক্ষার্থী এবং দক্ষিণ শালিক পাড়া শ্যামাচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এবারের পিএসসি পরীক্ষার্থী। দৈনিক ভোরের দর্পণ পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘণ্টা ডট নিউজে সংবাদ প্রকাশ হওয়ার পরে নজরে আসে পটিয়া প্রাথমিক শিক্ষা অফিসার এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের।

খবর প্রকাশের পরে ২৪ ঘণ্টা ডট নিউজের পক্ষ থেকে পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হলে পরে তিনি ঘটনার বিষয়ে অবহিত হয়ে হাসপাতালে শান্তকে দেখতে যান। নিহত শান্ত হাইদগাঁও শালিক পাড়ার প্রবাসী কেশব বিশ্বাসের ছেলে।

স্থানীয় উত্তম বিশ্বাস জানান, আহত শান্ত দেব সকালে পরীক্ষা দেওয়ার জন্য পাশে পুকুরে গোসল করতে যায় সেই সময় হঠাৎ কেলিশহর ইউনিয়নের থেকে রবিউল আওয়াল উপলক্ষে ফাতেহার জন্য ১টি মহিষ কিনে আনে। মহিষটি পাগল হয়ে অনেক লোককে আঘাত করে। পরে পাগলা মহিষটি হাইদগাঁও শালিক পাড়া শ্যামাচরন প্রাথমিক বিদ্যালয়ের এবারের পিএসসি পরীক্ষার্থী শান্ত দেব কে শিংয়ের গুতা দিয়ে দুইটি কিডনিতে আঘাত করে।

গত বুধবার থেকে রোববার দুপুর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টানা ৫দিন মৃত্যুার সাথে পাঞ্জা লড়ে অবশেষে তার মৃত্যু হয়।

এই বিষয়ে পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহম্মেদ জানান ঐ ছাত্রের আহতের বিষয়ে তার পরীক্ষার সেন্ট্রার বা কেন্দ্র থেকে কোন কিছু বলেননি তাছাড়া শ্যামাচরণ বিদ্যালয় থেকে তাকে অবহিত করা হয়নি। পরে জাতীয় দৈনিক ভোরের দর্পণ এবং ২৪ ঘণ্টা ডট নিইজ পোর্টাল অবহিত করলে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে খবরা খবর নেন। পরে তিনি জানতে পারেন আজ রোববার দুপরে ঐ শিক্ষার্থী মারা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত শান্ত বিশ্বাসের আপন জেঠাতো ভাই স্বপন বিশ্বাস। তিনি বলেন,লাশ বাড়ীতে আনার ব্যবস্থা করা হচ্ছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…