সীতাকুণ্ডে ডাকাতি প্রস্তুতিকালে আটক ১,অস্ত্র উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৪:৪৯ বিকাল
সীতাকুণ্ডে ডাকাতি প্রস্তুতিকালে আটক ১,অস্ত্র উদ্ধার

সীতাকুণ্ডের ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নেজাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি আটক করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) রাতে হযরত উম্মেদ আলী ফকির মসজিদের গলিতে কয়েকজনকে সঙ্গে নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাকে আটক করে পুলিশ। আটক নেজাম ওই এলাকার মোখলেসের বাড়ির শফিউল আলমের ছেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে গ্রিল কাটার যন্ত্র, কুড়াল, ছুরি, কোরাবারি ও ধামাসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক টিবলু মজুমদার বলেন, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যমতে অন্যদের আটকের চেষ্টা চলছে। ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র উদ্ধারের পৃথক দুটি মামলা দায়ের করে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Feb2
Feb2