রাউজানে উন্নতমানের ফ্রী স্কুল ব্যাগ, জুতোসহ শিক্ষা সামগ্রী পেল শতাধিক স্কুল শিক্ষার্থী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৫:৫৮ সন্ধ্যা
রাউজানে উন্নতমানের ফ্রী স্কুল ব্যাগ, জুতোসহ শিক্ষা সামগ্রী পেল শতাধিক স্কুল শিক্ষার্থী

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের স্কুল ব্যাগ, জুতো, খাতা কলমসহ শিক্ষা সামগ্রী ও দুপুরের টিফিনের বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা ইসমত আরা বেগম।এতে প্রধান অতিথির বক্তব্য দেন রেজাউল করিম ফাউন্ডেশনের পৃষ্টপোষক লায়ন জাহেদুল করিম বাপ্পী।বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সাবেক সভাপতি এস এম সোলেমান বাদশা, সহসভাপতি এস এম হাফিজুর রহমান মেম্বর, প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন, দৈনিক সাঙ্গু প্রতিনিধি এম কামাল উদ্দিন, সমাজকর্মী কায়ছার উদ্দীন মালেকী, জিয়াউল হক মালেকী।উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকা সেলিনা আকতার, টিংটু ভট্টাচার্য, সুফিয়া নাসরিন, নিপা বড়ুয়া, শওকত আকবর প্রমূখ।

Feb2
Feb2