মিরসরাইয়ে বিএনপির প্রতিনিধি সভা ও ইফতার পার্টি সম্পন্ন
মিরসরাই প্রতিনিধিঃঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা ও ইফতার পার্টি সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে চট্টগ্রামস্থ উপজেলা বিএনপি’র আহবায়ক শাহীদুল ইসলাম চৌধূরীর বাসভবনে এই প্রিতিনিধি সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। মিরসরাই উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক ১৫ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জহির উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, তোবারক হোসেন, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন, জহির উদ্দিন হুমায়ন, মোল্লা আফলাতুন, আবির হোসেন মানিক, আবুল হাসেম,গিয়াস উদ্দিন মেম্বার, জাকারিয়া মেম্বার, মোঃ রহিম, ইলিয়াছ উদ্দিন মাসুদ, আমজাদ হোসেন।
এতে উপস্থিত ছিলেন, মোঃ আবুল কাশেম, হারুন উর রশিদ, মোঃ রাশেদ আলম, তৌহিদুল ইসলাম, জহির উদ্দিন, মোঃ আরিফ, নুর ছাফা, মোঃ রহিম, আবু জাফর, ফয়েজ, ফজলুল কবির, মনির আহম্মদ, আবুল মনছুর, মোঃ নজরুল আলম, সাইফুল, মোঃ সাইফুল প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ মিরসরাইয়ে ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক নতুন করে কমিটি করে নতুন নেতৃত্ব সৃষ্টি এবং ঐক্যবদ্ধ বিএনপি সংগঠন ও আন্দোলন মুখী কমিটি করার প্রত্যাশা করেন।
সভায় ইফতার পুর্ব মূহুর্তে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম এর অসুস্থ সহধর্মিণীর জন্য দোয়া মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন