আত্মহত্যা ঠেকানো গেলেও মৃত্যু ঠেকানো যায়নি সীতাকুণ্ডের চাঁন মিয়ার
আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেলেও মৃত্যু রোধ করা যায়নি। কাচের গ্লাস ভেঙে গলায় ঢুকে মারা যান জয়নাল আবেদীন চাঁন মিয়া (৫৫)। সোমবার রাতে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকার চাঁন মিয়া মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইফতারের পর স্ত্রী ও ছেলেদের সঙ্গে বাকবিতন্ডা হয় জয়নাল আবেদীনের। এর দেড় ঘণ্টা পর পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে দড়ি লাগিয়ে ফাঁস নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে যান। তাঁকে ওপর থেকে নামানোর সময় তিনি নিচে ছিটকে পড়েন। এতে ফ্লোরে থাকা কাচের গ্লাস ভেঙে গলায় ঢুকে প্রচুর রক্তক্ষরণ হয়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।জয়নাল আবেদীনের ছেলে মো. কামরুল হোসেন জানান, তাঁর বাবা ইফতার করার দেড় ঘণ্টা পর তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনা বুঝতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে বাবাকে ফাঁসের দড়ি খুলে নামানোর সময় তিনি ছিটকে নিচে থাকা কাচের গ্লাসের ওপর পড়েন। এতে গ্লাস ভেঙে তাঁর গলায় ঢুকে রক্তক্ষরণ শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জয়নাল আবেদীনের ছেলে মো. কামরুল হোসেন জানান, তাঁর বাবা ইফতার করার দেড় ঘণ্টা পর তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনা বুঝতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে বাবাকে ফাঁসের দড়ি খুলে নামানোর সময় তিনি ছিটকে নিচে থাকা কাচের গ্লাসের ওপর পড়েন। এতে গ্লাস ভেঙে তাঁর গলায় ঢুকে রক্তক্ষরণ শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, পরিবারের সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন কৃষক জয়নাল। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে ফাঁসির দড়ি থেকে খুলে নিচে নামানোর সময় হঠাৎ তাঁদের হাত থেকে ছিটকে নিচে থাকা কাচের গ্লাসের ওপর পড়েন। এতে গ্লাস ভেঙে তাঁর গলায় ঢুকে রক্তক্ষরণ শুরু হয় এবং পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।


আপনার মতামত লিখুন