সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী ঈদ উপহার ৬টি ঘরের চাবি উপকারভোগীদের হাতে হস্তান্তর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১:২৭ রাত
সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী ঈদ উপহার ৬টি ঘরের চাবি উপকারভোগীদের হাতে হস্তান্তর

সারাদেশে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ৩২,৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ৬টি ঘরের রেজিস্ট্রি দলিল, গৃহ সনদ ও অন্যান্য কাগজপত্র উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশের এই ঘরগুলো হস্তান্তর করার পর সীতাকুণ্ডে উপজেলা সন্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবিসহ দলিল তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম,সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন,

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ নূর উদ্দিন রাশেদ, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, পৌর কাউন্সিলর মোঃ দিদারুল আলম এ্যাপোলোসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন এবং উপকারভোগী পরিবারবৃন্দ।

Feb2
Feb2