খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে চাদাঁ না দেওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ,একজনকে কুপিয়ে জখম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৩:১৯ অপরাহ্ণ
সীতাকুণ্ডে চাদাঁ না দেওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ,একজনকে কুপিয়ে জখম

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে চাদাঁ না দেওয়ায় মোঃ হারুন (৪৪) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ও হারুনুর রশিদ (৪১) নামে অপর একজনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। নিহত হারুন উপজেলা ড্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক। আর আহত হারুনুর রশিদ বিকিকিনি ফ্যাশন নামের একটি স্বণামধন্যা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ৭টার সময় উপজেলার পৌরসভাধীন ওয়াপদার গেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবী হারুন হার্টএট্যাকে মারা গেছে।

আহত হারুনুর রশিদের শ্যালক জাহেদুল ইসলাম রোমন জানান, নিহত মো. হারুন ও হারুনুর রশিদসহ আরো কয়েকজন ব্যবসায়ী ড্রাম ট্রাক সমিতির অফিসে বসে প্রতিদিনের মত গাড়ির হিসাব-নিকাশ ও অন্যান্য কাজ সারছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তাদের কাছে চাদাঁ দাবি করে। ব্যবসায়ীরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এক পর্যায়ে সন্ত্রাসীরা মো. হারুনকে পেটানো শুরু করলে তিনি বেহুঁশ হয়ে যান। একই সময় তারা হারুনুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে এলোাপাতাড়ি কুপিয়ে মাথায়, হাতে ও পায়ে মারাত্মক জখম করে। কিছুক্ষণ পর হুশঁ ফিরলে মো. হারুন ঘটনাস্থলের পাশেই নিজ বাড়ি চলে যান। কিছুক্ষণ পর বুকে ব্যাথার কথা বলে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি হন তিনি। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

অপর ব্যবসায়ী হারুনুর রশিদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহত হারুনকে মারার কথা তার ছেলে কিংবা অন্য কেউ স্বীকার করছেননা। তাছাড়া ঘটনা রাত ৮টার দিকে ঘটেছে। আর হারুন মারা গেছে রাত পৌণে ১০টায়। নিহতের ছেলেকে বারবার জিজ্ঞাসাবাদ করার পরও মারার কথা তিনি অস্বীকার করেন। তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অন্য ঘটনায় আহতের স্বজনরা থানায় এসেছেন মামলা করতে। মামলার পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…