মিরসরাইয়ে অবরুদ্ধ দুই পরিবারকে উদ্ধার; রাতের আঁধারে নির্মাণ করা দেয়াল ভেঙ্গে দিলেন ওসি
মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ে রাতের আঁধারে হিজড়া ভাড়া করে দুটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে সীমানা প্রাচীর তৈরির অভিযোগ উঠেছে। এতে অবরূদ্ধ হয়ে পড়েছে দুটি পরিবার। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ অভিযুক্ত সীমানা প্রাচীর ভেঙ্গে অবরূদ্ধ দুই পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করে। মঙ্গলবার (২১ জুন) রাতে উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া ছরারকুল গ্রামে এই ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছরারকুল গ্রামের মনকাজি ভুঁইয়া বাড়ির কাজল রেখা ও মো. ভাসানীর ঘরের সামনে চলাচলের জন্য পথ না রেখে দেয়াল নির্মাণ করেছেন প্রবাসী মোশারফের মেয়ে সানজিদা। এতে করে আটকা পড়েছে ওই বাড়িতে বসবাস করা দুটি পরিবার। কেউ অসুস্থ হলে হাসপাতালে যাবে বা মারা গেলে লাশ নিয়ে বের হওয়ার কোন পথও নেই।
এবিষয়ে ভুক্তভোগি কাজল রেখা অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে আমাদের ঘরের পাশে চলাচলের পথ বন্ধ করে মোশারফের মেয়ে সানজিদা সন্ত্রাসী ও হিজড়া (তৃতীয় লিঙ্গের মানুষ) ভাড়া করে দেয়োল নির্মাণ করছিলো। এসময় বাঁধা দিলে আমার ভাইয়ের ছেলে ভাসানী ও তার স্ত্রী সাহানাকে মারধর করে।
এই বিষয়ে মোশারফের মেয়ে সানজিদা আক্তার বলেন, আমাদের জায়গায় আমরা সীমানা দিয়েছি। তাদের জন্য জায়গার পশ্চিম অংশে পুকুর পাড়ে চলাচলের জায়গা রেখেছি।
এই বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানিয় লোকজনকে ও ইভয় পক্ষকে নিয়ে আলোচনার প্রেক্ষিতে সানজিদা তার ভুল বুঝতে পারেন এবং সীমানা প্রাচির ভেঙ্গে চলাচলের পথ উন্মুক্ত করে দেন। এখন সন্ধ্যা ৬টায় তাদের উভয় পক্ষের কাছ থেকে ঘটনার বিবরণ জানার পর স্থানিয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন