আনোয়ারায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৪:৫৭ বিকাল
আনোয়ারায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গত ১৪ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় উপজেলার আদর্শ স্কুল মাঠে আনোয়ারা ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করে সারা আনোয়ারা ফুটবল একাদশ বনাম আনোয়ারা ফুটবল একাডেমিক ফুটবল একাদশ। আনোয়ারার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করে খেলাটি। ৯০ মিনিটের এ প্রীতি ম্যাচটি গোল শূন্য ড্র এর মাধ্যমে খেলা শেষ হয়।

খেলায় আনোয়ারা ফুটবল একাডেমির সভাপতি মোহাম্মদ এনামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম, আনোয়ারা ফুটবল একাডেমির উপদেষ্টা ইবরাহিম কলিল।

খেলা শেষে আনোয়ারা ফুটবল একাডেমির পক্ষে সামাজিক, মানবিক, শিক্ষা ও ক্রীড়ায় বিশেষ অবদান রাখায় সারা আনোয়ারা’কে ক্রেস্ট প্রদান করা হয়।
জে-আর

Feb2
Feb2