জাতীয় মৎস্য সাপ্তাহ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময়
সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ (২৩-২৯ জুলাই) উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম চৌধুরী। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সপ্তাহ ব্যাপি সপ্তাহের কর্মসূচী উপস্থাপনা করেন। কর্মসূচীর দ্বিতীয় দিনে উদ্বোধনী অনুষ্টানের মাধ্যমে র্যালী, পুরুস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ। তৃতীয় দিনে মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, মৎস্য বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা।
চতুর্থ দিনে মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। পঞ্চম দিনে মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৬ষ্ট দিনে সুফল ভোগীদের মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ, জেলেদের অংশ গ্রহণে হাঁস ধরা ও সাতার প্রতিযোগীতা, সপ্তম দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবউল্লাহ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, মেরিন ফিসারিজ অফিসার জান্নাতুল নাঈম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, সীতাকুণ্ড পৌর বাজার কমিটির সভাপতি মোঃ বেলাল হোসেন, মৎস্য দপ্তরের ইনুমেরেটর রাসেল দাস, সাদেকুল ইসলামসহ সীতাকুণ্ড প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।



আপনার মতামত লিখুন