রাউজানে তিন লাখ টাকার চারটি গরু চুরি
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৭:০৯ রাত
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় এক রাতে চারটি গরু চুরি হয়। চুরি হওয়া গরুগুলোর বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ২৩ জুুলাই (রোববার) ভোর রাতে উপজেলার পাহাড়তলি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ঊনসত্তরপাড়া এলাকার দিনমজুর মো. গণির গোয়ালঘর থেকে গরু গুলো চুরি হয়।
জানা যায়, দিনমজুর গণি প্রতিদিনের ন্যায় রাতে গোয়ালঘরে গরু চারটি রেখে দরজা বন্ধ করে দেয়। সকালে ঘুম থেকে উঠে দেখে গোয়ালঘর খোলা। ভেতরে গরু নেই। পরে নিজ বাড়িসহ আশেপাশের এলাকায় খোঁজাখুজির পরও সন্ধ্যান পাননি। শেষে তিনি স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানান।
স্থানীয় ইউপি সদস্য হাজী আমির হোসেন জানান, দিনমজুর গণির চারটি গরু চুরি হয়েছে খবর পেয়েছি। আমি তাকে থানায় অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি।
জে-আর



আপনার মতামত লিখুন