হালদা থেকে দুটি মৃত কাতলামাছ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৫:১৮ সন্ধ্যা
হালদা থেকে দুটি মৃত কাতলামাছ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে পরপর দুইদিনে দুইটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ চলাকালে ২৫ জুলাই সকালে হালদা নদীর কাগতিয়া সøুইচগেইট এলাকা থেকে ৯ কেজি ১’শ গ্রাম ওজনের মৃতকাতলা মাছ ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে প্রশাসনের সাথে যোগাযোগ করে মৃত মাছটি মাটিচাপা দেওয়া হয়।

২৬ জুলাই (মঙ্গলবার) সকালে হালদা নদীর গড়দুয়ারা নয়াহাট এলাকা থেকে ১২ কেজি ২’শ ৬০ গ্রাম ওজনের আরো একটি মৃতকাতলা মাছ উদ্ধার হয়।

রাউজান উপজেলার ইউএনও আব্দুস সামাদ সিকদার বলেন, আজিমেরঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া মৃত কাতলা মাছটি স্থানীয়দের সহায়তায় মাটিচাপা দেওয়া হয়েছে। ২৬ জুলাই হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল উদ্ধার করেছি।

হালদা গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, উদ্ধার হওয়া মৃত কাতলামাছ দুটি পচে যাওয়ায় মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, মাছ শিকারের জন্য বিষ প্রয়োগ করা হচ্ছে। যার ফলে বিষক্রিয়ায় কাতলা মাছ দুটির মৃত্যু হয়েছে বলে মাছ দুটির লক্ষণ দেখে আমরা ধারণা করছি।

জে-আর

Feb2
Feb2