রাউজানে রিকশা চালকদের সাথে মেয়র’র মতবিনিময়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র গ্রাম হবে শহর এই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় আধুনিক ও মডেল পৌরসভা গড়ারজন্যে সড়কের শৃঙ্খলা রক্ষায় রিকশা চালকদের সঙ্গে মতবিনিময় করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
পৌরসভার সকল রিকশা চালকদের বিনামূল্যে নির্দিষ্ট ড্রেস প্রদান করা হবে বলে জানানো হয়েছে। রাউজান পৌরসভার রিকশাগুলোতে নম্বর প্লেইট সংযোজন ও চালকদের লাইসেন্স প্রদান করা হবে সম্প্রতি রিকশা চালকদের সঙ্গে মতবিনিময় শেষে দুই শতাধিক রিকশা চালকের মাঝে বিনামূল্যে ছাতা বিতরণ করা হয়।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বক্তব্য দেন কাউন্সিলর জানে আলম জনি, পৌরসভার প্রকৌশলী ওয়াশিম আকরাম, সার্বেয়ার সোহেল, পৌর যুবলীগের যুগ্মসম্পাদক আবু ছালেক, পৌর সুপারভাইজার ইকবাল হোসেন, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, মিজানুর রহমান, তৌহিদুল ইসলামসহ আরও অনেকে।
রাউজান পৌরসভার মেয়ের জমির উদ্দিন পারভেজ বলেন, ব্যাটারি চালিত অটোরিকশামুক্ত একমাত্র উপজেলা ‘রাউজান’ যা অর্ধযুগ আগে ভেবেছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অনেক আগেই রাউজানেব্যাটারি চলিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের চিন্তা, চেতনা সবই জনস্বার্থে, তা আবারও প্রমাণিত।
তিনি আরো বলেন, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের চারলেন প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে যানবাহন চলাচল আরও বাড়বে। রিকশা চালকদের এখন থেকে সচেতন হতে হবে। যত্রতত্র পার্কিং করা যাবে না।
যত্রতত্র ময়লাআবর্জনা ফেলা যাবে না, প্রতিটি রিকশায় আবর্জনা ফেলার ঝুঁড়ি সংযোজন করা হবে রিকশায় যাত্রী থাকা অবস্থায় ধুমপানকরা যাবে না।
প্রতিটি চালককে পৌরসভার নির্দিষ্ট ড্রেস পরিধান করে রিকশা চালাতে হবে। রাউজান পৌরসভার তালিকাভুক্তরিকশা চালকদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন পৌর মেয়র।
জে-আর


আপনার মতামত লিখুন