হাটহাজারীতে ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাতে আজম শরীফ নামের এক ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার ২নং ধলই ইউপি ৬নং ওয়ার্ডের ইউ পি সদস্য। গত ২৮ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় শাহজাহান শাহ নামক মাজার এলাকায় এ হামলার ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার ধলই ইউপি সাবেক সদস্য আজম শরীফ নিজ বাড়িতে যাওয়ার পথ গতিরোধ করে সাবেক চেয়ারম্যান এজাহার মিয়া ডাকছে বলে তার বাহিনীর সদস্যরা শাহজাহান শাহ মাজারের ভেতরে নিয়ে ব্যাপক মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
খবর পেলে পুলিশের টহল ডিউটি ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আজম শরীফকে পরামর্শ দেন। তবে আজম মেম্বার জানান এলাকার সানিফ নামের এক যুবকের নেতৃত্বে তার উপর এ হামলা চালায়।
অভিযুক্ত সানিফ জানান, বিএনপির নেতা আজম শরীফ প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে কথা বলেছে। আমরা এর প্রতিবাদ করেছি। বাকি অভিযোগ গুলো মিথ্যা। তবে কটুক্তি করার কোন ডকুমেন্ট সানিফ দেখায়তে পারেনি।
সাবেক চেয়ারম্যান এজাহার মিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি রাতে। এবং ঘটনার সময় আমি চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ছিলাম। আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা।
ধলই ইউপি বিট কর্মকর্তা, উপ-পুলিশ পরিদর্শক হারুনুর রশিদ জানান, শাহজাহান শাহ মাজার এলাকায় একটি ঘটনা ঘটেছে। আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে-আর


আপনার মতামত লিখুন