আজ সাবেক পানি সম্পদ মন্ত্রী ইঞ্জিনিয়ার এল.কে সিদ্দিকীর ৮ম মৃত্যু বার্ষিকী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ আগস্ট, ২০২২, ১২:০৮ দুপুর
আজ সাবেক পানি সম্পদ মন্ত্রী ইঞ্জিনিয়ার এল.কে সিদ্দিকীর ৮ম মৃত্যু বার্ষিকী

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক পানি সম্পদ মন্ত্রী ইঞ্জিনিয়ার এল.কে সিদ্দিকীর আজ ৮ম মৃত্যু বার্ষিকী। ২০১৪ সালের এই দিনে তিনি ফুসফুসে জটিল রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ সোমবার (১আগস্ট) এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি সীতাকুণ্ড উপজেলার রহমতনগর গ্রামে সকালে কবরে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। এল কে সিদ্দিকী ১৯৩৯ সালের ১৫ এপ্রিল সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর গ্রামে জম্মগ্রহন করেন। অধ্যাপনারত অবস্থায় ছাত্র রাজনীতির সাথে জড়িত এলকে সিদ্দিকী, পরবর্তীতে বিএনপিতে যোগদান করেন। ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী হিসেবে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে বিদ্যু,পানি ও বন্যা নিয়ন্ত্রন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৯১ ও ১৯৯৬ সালেও তিনি জাতীয় সংসদ নির্বাচিত হন। ১৯৯২-৯৪ সালে তিনি অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় দলমত নির্বিশেষে সকলের কাছে তিনি ছিলেন শ্রদ্ধার মানুষ।

Feb2
Feb2