রাউজান পৌরসভার ১৩২ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা
চট্টগ্রাম জেলার রাউজান পৌরসভায় ১৩২ কোটি ৯০ লাখ ৭২ হাজার ২৬৩টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোকে ডেল্টা প্ল্যান, বর্জ্য থেকে জ্বালানী ও সামগ্রী নিমাণ প্ল্যান্টকে গুরুত্ব দিয়ে প্রস্তাবিত বাজেট প্রণয়নকরা হয়। সোমবার (১ আগস্ট) দুপুরে রাউজান পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন রাউজান পৌরসভার মেয়র জমিরউদ্দিন পারভেজ। এ সময় তিনি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার‘গ্রাম হবে শহর’ ভিশন বাস্তবায়ন, পরিস্কার-পরিচ্ছন্ন, মডেল ও সমৃদ্ধ পৌরসভা গড়তে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১২ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ২’শ ৪৮ টাকা। সরকার কর্তৃক উন্নয়ন সহায়তা, জলবায়ুপরিবর্তন ট্রাস্ট ফান্ড, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো, জলবায়ু ট্রাস্টসহ সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা খাতে আয় ধরা হয়েছে ১’শ ১৯কোটি ১২ লাখ ২৪ হাজার ৯’শ ৩১ টাকা। মূলধন হিসেবে আয় ধরা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮৬ হাজার ৮৪ টাকাসহ মোট আয় ধরাহয়েছে ১’শ ৩২ কোটি ৯০ লাখ ৭৩ হাজার ২’শ ৬৩ টাকা।
রাজস্ব খাতে ৮ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা, জলবায়ু ট্রাস্টসহ উন্নয়নখাতে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১’শ ৩ কোটি ৫৮লাখ টাকা, মূলধন খাতে ১০লাখসহ মোট ব্যয় ধরা হয়েছে ১’শ ১১ কোটি ৮১ লাখ ৭০হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২১ কোটি ৯ লাখ ২ হাজার ২’শ ৬৩ টাকা। বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেপ্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, রাউজান পৌরসভার দ্বিতীয় প্যনেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর আজাদ হোসেন, শওকত হাসান, দিলীপ চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাকুর মিয়া, মহিলা কাউন্সিলর নাছিমাআকতার, জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি ।
আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মীর আসলাম, শফিউল আলম, জাহেদুল আলম, প্রদীপ শীল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, দিদারুল আলম, রেহেনাআফরোজ, ব্যবসায়ী নেতা কামাল উদ্দিন, ওসমান গণি রানা, জয়নাল আবেদিন, চট্টগ্রাম-রাঙামাটি শ্রমিক ইউনিয়নেরসভাপতি ইউনুচ মিয়া,
সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, উপ-সহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন, প্রধান সহকারীসুমন কুমার বড়ুয়া, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, তসলিম উদ্দিন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, অনুপ চক্রবর্তী,
মো. আসিফ, মো. তারেক, সাফাত খান, মাওলানা ইয়াছিন হায়দারী, শরীফুল হক মুন্না, মিজানুররহমান। এছাড়া ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনউপস্থিত ছিলেন।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওরাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সুস্বাস্থ্যসহ দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলাজামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মতিন।
জে-আর


আপনার মতামত লিখুন