খুঁজুন
, ,

চট্টগ্রামের বোয়ালখালীতে কান কেটে দিয়েছে দিনমজুরের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 3 August, 2022, 7:21 pm
চট্টগ্রামের বোয়ালখালীতে কান কেটে দিয়েছে দিনমজুরের

চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ ঘটনায় দুলাল ঘোষ (৪৫) নামের এক দিনমজুরের কান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা সধারাম পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ করায় আজ বুধবার দুলাল ঘোষের স্ত্রী ও মায়ের ওপর দফায় দফায় হামলা করা হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন দুলাল ঘোষের পরিবার।

জানা গেছে, ইউপি সদস্য অনুপ দাশ আগামী শুক্রবার স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করার আশ্বাস দিয়ে থানায় অভিযোগ না দেওয়ার পরামর্শ দেন। বিকেলে আবারো দিনমজুর দুলাল ঘোষের স্ত্রী টিংকু ঘোষ (৩০) ও বৃদ্ধ মা শোভা ঘোষকে (৭০) মারধর করা হয়। দফায় দফায় হামলা ও মারধরের ঘটনায় আতঙ্কিত দিনমজুর দুলাল ঘোষ নিজের ঘরবাড়ি ছেড়ে এক প্রতিবেশির ঘরে আশ্রয় নিয়েছেন।

হামলাকারীরা বুধবার (৩ আগস্ট) দুলাল ঘোষকে আশ্রয় দেওয়ায় পরিবারটিকেও হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত দুলাল ঘোষ পশ্চিম শাকপুরা সধারাম পাড়ার মৃত নেপাল ঘোষের ছেলে। তিনি দিনমজুরি কাজের পাশাপাশি ২টি গাভী পালন করে সংসার চালান।

দুলাল ঘোষ বলেন, ‘গত সোমবার দিবাগত রাত আড়াইটার সময় দুলাল ঘোষের গোয়াল ঘরের সামনে অঞ্জন চৌধুরীকে দেখতে পাই। এসময় সে গোয়াল ঘরের তালা ধরে টানাটানি করছিলো। সে আমাকে দেখতে পেয়ে দৌঁড়ে চলে যায়।’

তিনি জানান, এ বিষয়ে জানতে চাইলে অঞ্জনের ছোট ভাই বিপ্লব চৌধুরী কোদাল দিয়ে মাথায় কোপ দেয়। এতে দুলাল ঘোষের কান কেটে যায়। কান কেটে যাওয়ায় উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি স্থানীয় ইউপি সদস্যকে জানালে বিষয়টি মীমাংসার কথা বলে বাড়ি ফিরে যেতে বলেন ইউপি সদস্য অনুপ দাশ।

বাড়ি ফিরে আসলে অঞ্জন আরো লোকজন যোগাড় করে আবারো হামলা চালায় দুলাল ঘোষের মা ও স্ত্রীর ওপর। পরবর্তীতে জানতে পারি তারা থানায় আমার নামে উল্টো অভিযোগ দিয়েছে। স্থানীয়রা জানান, অঞ্জন চৌধুরী ও বিপ্লব চৌধুরী দুলাল ঘোষের ওপর হামলা চালিয়ে আহত করে উল্টো অভিযোগ করে দিয়েছে থানায়।

স্থানীয়দের অভিযোগ সধারামপাড়ায় মাদকের ছড়াছড়ি। সন্ধ্যা হলেই বসে মাদকে হাট। বেড়েছে গরু চুরিও। দফায় দফায় হামলা হওয়ায় দুলাল ঘোষ ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ইউপি সদস্য অনুপ দাশ বলেন, বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে।

জে-আর

Feb2
Feb2

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 12:03 pm
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:05 am
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:34 am
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে পঞ্চম ও শেষ শটে সাইবারি ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন।