রাউজানে আটটারপর দোকান খোলা রাখায় জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৭:১৩ রাত
রাউজানে আটটারপর দোকান খোলা রাখায় জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখার অপরাধে নোয়াপাড়া পথের হাট ও উরকিচরের পাঁচটি দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে।

গত ৯ আগস্ট (মঙ্গলবার) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার ও সহকারী কমিশনার (ভূমি) রিদুওয়ানুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া। সহযোগিতা করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন।

জে-আর

Feb2
Feb2