আনোয়ারায় ৮টারপর দোকান খোলা রাখায় জরিমানা
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখায় ৮ জনকে ১৫ হাজার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় এক বাস চালককে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মুমিন চাতরী চৌমহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন জানান, আনোয়ারা উপজেলায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ও অতিরিক্ত ভাড়া আদায় করায় চাতরী চৌমহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এসময় পৃথক মামলায় ৮ জনের ১৫ হাজার ও এক বাস চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সামনে প্রশাসন আরও জোরাল অভিযান পরিচালনা করবে।
জে-আর



আপনার মতামত লিখুন