বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ রাউজান উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি- সুজন চৌধুরী, সাধারণ সম্পাদক- শেখর ঘোষ আপন
বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ রাউজান উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গত ৯ই আগস্ট ২০২২ খ্রি. মঙ্গলবার সকাল ১০টায় রাউজান উত্তর গুজরাস্থ লোকনাথ কৃপা সংঘের নববারদী কৈলাস ধাম প্রাঙ্গণে বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ রাউজান উপজেলা শাখার আহ্বায়ক শিক্ষক শেখর ঘোষ আপন এর সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব রাখাশ সরকারের সঞ্চালনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উত্তর গুজরাস্থ নববারদী কৈলাস ধামের মঠাধ্যক্ষ শ্রীমৎ ওঁমকার নাথ ব্রহ্মচারী এবং উপাধ্যক্ষ শ্রীমৎ দয়ানাথ ব্রহ্মচারী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলার সভাপতি উৎপল রক্ষিত। মুখ্য আলোচক ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলার সহ-সভাপতি অশোক গুপ্ত।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক বাবুল দেব রায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক শ্যামল দাশ (রানা), সাংগঠনিক সম্পাদক কমল চক্রবর্ত্তী অলক, নির্বাহী সদস্য বিজয় বিশ্বাস, বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ সীতাকু- উপজেলার সভাপতি মানিক ভট্টাচার্য্য, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান দক্ষিণ এর সভাপতি অমল চন্দ্র দাশ, প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্র লাল সরকার, সংগীতশিল্পী ও শিক্ষক রুম্পি চৌধুরী প্রমুখ। আলোচনা সভার শেষে সম্মেলনে সর্বসম্মতিক্রমে সুজন চৌধুরীকে সভাপতি, শিক্ষক শেখর ঘোষ আপনকে সাধারণ সম্পাদক, পিন্টু বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক, প্রিন্স চৌধুরী শুভকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ রাউজান উপজেলা শাখার কার্যকরী পরিষদ গঠিত হয়।


আপনার মতামত লিখুন