সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় কানে এয়ারফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সাইফুল(২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত আটটার সময় উপজেলার সিরাজ ভুইঁয়া রাস্তার মাথা এলাকার রেললাইন এঘটনা ঘটে। নিহত সাইফুলের বাড়ি বাড়বকুণ্ডের ইয়াসিন নগর এলাকায়। কুমিরা রেল পুলিশ লাশটি উদ্ধার করে।
জানা যায়, নিহত সাইফুল এলবিয়ন ল্যাবরেটরিজ এ চাকরি করতো। রাতে চাকরি শেষ করে বাড়ি ফেরার সময় কানে এয়ারফোন লাগিয়ে গান শুনে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রের সাথে ধাক্কা লেগে রেলের সামনের ইঞ্জিনের হুকের সাথে লেগে টেঁনে হিছড়ে কুমিরা স্টেশনে নিয়ে যায়। এসময় রেল পুলিশ লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আজিজুল হক বলেন, এক যুবক কানে এয়ারফোন লাগিয়ে রেল পথ পার হওয়ার সময় ট্রেনের সামনের অংশের হুকের সাথে লেগে কুমিরা চলে আসে। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে ফিরছিল।
যাত্রী নামনোর জন্যে ট্রেনটি দাড়াঁলে ট্রেনের সামনে ইঞ্জিনের হুকের সাথে লাশটি ঝুলতে দেখে পুলিশ উদ্ধার করে। এরপর ওই ট্রেনে করেই লাশটি চট্টগ্রামের জিআরপি থানায় নিয়ে যায়। উল্লখ্য, মঙ্গলবার রাতে সলিমপুর এলাকায় রেললাইনে বসে গিটার বাজানোর সময় ট্রেনের ধাক্কায় ওমর ফারুক নামে এক যুবক নিহত হন।
জে-আর


আপনার মতামত লিখুন