বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ’র শোক দিবস পালিত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ ১৫ আগস্ট (সোমবার) দিনব্যাপী গরীব দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন ও ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল সাহীদুর রহমান ওসমানী (ওএসপি, পিএসসি)। এছাড়াও বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের অন্যান্য সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময়, কমান্ড্যান্ট কর্নেল সাহীদুর রহমান ওসমানী বলেন, বঙ্গবন্ধুর ত্যাগ বাঙালির জন্য কখনো ভুলবার নয়। বাঙালির ইতিহাসে শত বছর ধরে বঙ্গবন্ধুর নাম লিখা থাকবে স্বর্ণাক্ষরে। আজকের দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মাগফিরাত কামনায় বিজিবি’র পক্ষ থেকে দেশব্যাপী গরীব দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন, ফ্রি চিকিৎসা ক্যাম্প ও পবিত্র কোরআন খতম এবং ফজর নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করাতে হবে। কারন বঙ্গবন্ধু শুধু বাঙালির বীর নয়, তিনি সমগ্র পৃথীবির বীর। বঙ্গবন্ধু বাঙালিকে শিখিয়ে গেছেন কিভাবে পরাধীনতার শিকল থেকে মুক্ত হয়ে নিজের অধকার ছিনিয়ে নিতে হয়। শিখিয়ে গেছেন পরাধীনতা মানে দাসত্ব আর আত্মনির্ভরশীলতা মানে সম্মান। সুতরাং আমাদের বর্তমান পজন্মকে এ বিষয়টি সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করানো আমাদের দায়িত্ব।
এছাড়াও উক্ত দিবস উপলক্ষে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত ও সকল বিজিবি সদস্যরা কালো ব্যাজ পরিধানের মাধ্যমে শোক পালন করেন।
জে-আর


আপনার মতামত লিখুন