রাউজানে চলন্ত ট্রাকে আগুন
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৭:৪৪ রাত
চট্টগ্রামের রাউজানে একটি চলন্ত ট্রাকে আগুন লেগে খড়সহ ট্রাক পুড়ে গেছে। গতকাল বুধবার সকালে রাউজান পৌরসভারগহিরা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, নোয়াজিষপুরইউনিয়নের ফতেহনগর ইউনিয়নের বাঁশডুয়াতল এলাকা থেকে খড় নিয়ে চট্টগ্রাম নগরীতে যাওয়ার পথে হঠাৎ ট্রাকে আগুনলেগে যায়।
পরে রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ট্রাকটি পুড়ে ছাই হয়েযায়। গাড়ী চালক মামুন বলেন, গাড়ীর উপর বোঝাইকৃত খড়ে কখন আগুন লেগেছে বুঝতে পারিনি।
পরে গাড়ী থামিয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ীটি পুড়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছন রাউজান ফায়ার সার্ভিসেরস্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম।
জে-আর



আপনার মতামত লিখুন