মিরসরাইয়ে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৬:৩০ সন্ধ্যা
মিরসরাইয়ে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

মিরসরাইয়ে তরকারি রান্না করতে লাকড়ি নেওয়ার বিষাক্ত সাপের কামড়ে তাহমিনা আক্তার লিজা (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের জেবল হক মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লিজা ওই বাড়ির মো. লিটনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকারিয়া।

নিহত লিজার মামা আনোয়ার হোসেন জানান, বুধবার বিকেল ৬টার দিকে তরকারি রান্না করতে লাকড়ি নেওয়ার সময় বিষাক্ত একটি সাপ তার হাতে কামড় দেয়। এরপর তাকে মিরসরাই স্টেশন এলাকায় নন্দন কুমার নামে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা ঝাঁড়ফুঁক করে বাড়িতে পাঠিয়ে দেয়।

বাড়িতে যাওয়ার পর হাতে দেওয়া বাঁধ খুলে দিলে মেয়েটির শারীরিক অবস্থা আরো অবনতি হয়। এরপর মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, সাপে কাটার পরপর ভিকটিমকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসক রোগীর

শারীরিক অবস্থা বুঝে চিকিৎসা দেবেন। রোগীর অবস্থা যদি খারাফ হয় তাহলে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করবেন। সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে ঝাঁড়ফুঁক করা বোকামি।

জে-আর

Feb2
Feb2