আনোয়ারায় অচেনা ব্যক্তির দায়ের কোপে বৃদ্ধ নিহত
আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে অজ্ঞাত এক ব্যক্তির দায়ের কোপে সুনিল নাথ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ১৮আগষ্ট সকাল ৯ টায় বারশত গ্রামের ৮ নং ওয়ার্ডে ক্ষেত্র মোহন নাথের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত সুনিল স্থানীয় ক্ষেত্র মোহন নাথের পুত্র। স্থানীয় জনতা মানসিক ভারসাম্যহীন ঘাতককে ঘেরাও করে পুলিশের সহযোগিতায় আটক করে। এ এস পি হুমায়ুন কবির, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মো. হাছান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী পরিমল দত্ত বলেন, সকাল পৌনে নয়টার দিকে নিহত সুনিল মুরগীকে খাবার দিচ্ছেলেন। আমি লাকড়ি কাটছিলাম। এসময় অজ্ঞাত এক ব্যত্তি এসে সুনিলের কাছে প্রথমে ভাত চায়। সুনিল তাকে ভাত নেই বলে চলে যেতে বলে।
পরে ঐ ব্যক্তি আমার কাছে এসে বলে আমাকে ভাত খেতে দিলে আমি লাকড়ি কেটে দিব। আমি তার জন্য ভাত আনতে ঘরে যায়। ঘর থেকে ফিরে এসে দেখি সুনিল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আর অজ্ঞাত ব্যক্তিটি দা হাতে দাড়িয়ে আছে। এ দৃশ্য দেখে আমি চিৎকার শুরু করি।
সুনিলের ভাই পাশরন নাথ বলেন, চিৎকার শুনে আমারা ঘর থেকে বের হয়ে ঘাতক ব্যক্তিকে ধরতে চাইলে সে দা নিয়ে দৌড়ে সাবেক এক মহিলা মেম্বারের ঘরে ঢুকে পড়ে। সেখান থেকে স্থানীয় মিজান নামে এক ব্যক্তির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এসময় শত শত মানুষ ঘরটি ঘিরে রাখে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ঘাতক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক ব্যক্তিটি তার বাড়ী ভোলা বলে জানিয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মো.হাছান জানান, আজ সকাল নয়টায় বারশত ইউনিয়নের বারশত গ্রামে এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সুনিল নাথ নামের এক বৃদ্দকে কুপিয়ে হত্যা করেছে।
আমরা স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ব্যক্তিকে আটক করি। এ ঘটনায় ঘাতকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে-আর


আপনার মতামত লিখুন