সীতাকুণ্ডে বিশ্ব যুব দিবস উপলক্ষে প্রথম প্রহর ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচী
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৯:৫০ রাত
প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক বিশ্ব যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজে উক্ত বৃক্ষ রোপন করা হয়।
এছাড় কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরন করা হয় এবং গাছের চারা কিভাবে পরিচর্যা করা হয় তার উপর শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করা হয়। প্রথম প্রহর ফাউন্ডেশন এর উপজেলা আহবায়ক মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে ও শেখ নাদিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক খুরশেদ আলম, বিশেষ অতিথি শ্যাম চন্দ্র, কানিজ, শামছুন্নাহার চন্দ্রা, আবুল হাশেমসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে
পরিবেশ এর ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভুমিকা বিষয়ে শিক্ষার্থীদের আলোকপাত করেন অতিথিবৃন্দ।



আপনার মতামত লিখুন