বিআরটিএ’র স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রদান
দীর্ঘ জটিলতার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা মো. সালাউদ্দিন জাহেদ লাইসেন্স পেয়ে খুশি। এর আগে থেকেই পুরানো লাইসেন্স গুলো কয়েক ধাপে ধাপে দিলেও জুলাই থেকে পুরোদমে লাইসেন্স দিচ্ছে সেনাবাহিনীর অধীন মেশিন টুলস ফ্যাক্টরী (বিএমটিএফ)।
মো. সালাউদ্দিন জাহেদ বলেন, আমি ২০১৯ সালে পরীক্ষায় পাশ হয়ে ব্যাংককে টাকা জমা দেওয়ার পর আমার কাগজপত্র জমা দিয়। তাঁর কিছু দিন পর ফিঙ্গার দিয়। তারপর থেকে অপেক্ষা করছি কখন সোনার হরিণ নামক লাইসেন্স হাতে পাবো। সবকিছুর অবসান ঘটিয়ে আজ লাইসেন্স পেলাম। আর লাইসেন্স পেয়ে আমি মহাখুশি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লাইসেন্স নিতে আসা সেবা প্রত্যাশীরা সকাল থেকে নতুন পাড়া বিআরটিএ কার্যালয়ে ভিড় করে। ২০১৭-২০২১ সাল পর্যন্ত লাইসেন্স না পাওয়া ব্যক্তিরা সোনার হরিণ নামক লাইসেন্স নিতে এসে লাইনে দাঁড়ায়। আবার কেউ কেউ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ঠেলাঠেলি করতেও দেখা যায় এবং সর্বশেষ লাইসেন্স পেয়ে খুশি তারা।
লাইসেন্স নিতে আসা মোহাম্মদ শাহিন জানান, আমি সকালে সল্টগোলা ক্রসিং থেকে এসেছি লাইসেন্স নেওয়ার জন্য। কিন্তু এখানে এসে দেখি অনেক মানুষ লাইন দাঁড়িয়ে আছে। আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি। এত মানুষের ভিড় কখন এ লাইন শেষ হবে আমি লাইসেন্স পাবো আল্লাহ্ জানে।
এদিকে মো. হোসাইন বলেন, মেসেজ পেয়ে মাদারবাড়ি রেল গেট থেকে আসছি লাইসেন্স এর জন্য কিন্তু এসে দেখি এত মানুষ। সবাই লাইনে দাঁড়িয়ে আছে লাইসেন্স নেওয়ার জন্য। জানি না এ লাইন কখন শেষ হবে। তারপরও দাঁড়িয়ে গেলাম। যদিও পেয়ে যায় লাইসেন্স।
এছাড়া এক ব্যক্তি অভিযোগ করে বলেন, লাইসেন্স নেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে। কিছু উৎসুক জনতা বিশৃঙ্খলা করছে এবং একটু পর পর চিৎকার করে যেন এইটা মাছের বাজার।
আর বারবার পিছন থেকে ঠেলা দিচ্ছে তাদের এত বলার পর কথা শোনে না তারা। পুলিশ ও চেষ্টা করছে কেউ যেন বিশৃঙ্খলা না করে। আর ভিতর থেকে বলছে যারা লাইনে দাঁড়িয়ে আছেন সবাইকে লাইসেন্স দেওয়া হবে।
বিআরটিএ কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, সেনাবাহিনীর অধীন মেশিন টুলস ফ্যাক্টরী (বিএমটিএফ) পুরানো লাইসেন্স গুলো দিচ্ছে।
তবে লাইসেন্স নিতে আসা ব্যক্তিরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে লাইসেন্স সংগ্রহ করে চলে যাবে। কিন্তু আমাদের কাছে অভিযোগ করছে কিছু মানুষ লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
যারা (বিএমটিএফ) স্মার্ট ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন সবাইকে লাইসেন্স দেওয়া হবে। আর পুরাতন লাইসেন্সের মেসেজ যারা পেয়েছেন তারাই লাইনে দাঁড়াবেন অযথা ভিড় করবে না। আমরা আপনাদের সেবায় নিয়োজিত।
জে-আর


আপনার মতামত লিখুন