পেকুয়ায় নিখোঁজের ছয় ঘণ্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৭:৪৬ রাত
পেকুয়ায় নিখোঁজের ছয় ঘণ্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে নিখোঁজের ছয় ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় সে নিখোঁজ হয়। রাত নয়টার দিকে শিশুর বাবা মোহাম্মদ ইদ্রিছ পুকুর থেকে ছেলের লাশ উদ্ধার করেন।

মারা যাওয়া শিশুর নাম মো. ইসমাইল (৭)। তাদের বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায়। ইসমাইল পেকুয়া আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নুরানি শ্রেণির ছাত্র।

স্থানীয় লোকজন বলেন, মঙ্গলবার বিকেল তিনটার দিকে খেলতে গিয়ে পুকুরে পড়ে নিখোঁজ হয় ইসমাইল। এরপর থেকে আত্মীয়স্বজনেরা পুকুরে অনেক খোঁজাখুঁজি করেন। রাত নয়টার দিকে পুকুরে ইসমাইলের মরদেহ খুঁজে পান বাবা ইদ্রিছ।

ইদ্রিছ বলেন, ‘ছয় ঘণ্টা ধরে ছেলেকে পুকুরে খোঁজাখুঁজি করি। রাত নয়টায় আমার পায়ে তার মরদেহ লাগলে তলদেশ থেকে উপরে তুলি। ততক্ষণে আমার ছেলে মারা গেছে।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জে-আর

Feb2
Feb2