ভাটিয়ারীতে রেললাইন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
সীতাকুণ্ডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারী নিহত হয়েছে। শনিবার সকাল সড়ে ৯টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের রেল ষ্টেশনের সংলগ্ন এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
জানা যায়, ঢাকা থেকে আপ লাইন দিয়ে ছেড়ে আসা একটি ট্রেন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের রেল ষ্টেশন অতিক্রামকালে অজ্ঞাত এক নারী রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাঁটা পড়ে ঘটনাস্থালে নিহত হয়। খবর পেয়ে ফৌজদারহাট জিআরপি পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তে জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।এই বিষয়ে ফৌজদার হাট জিআরপি পুলিশ ফাঁড়ির এস আই সোহরাব হোসেন বলেন, ভাটিয়ারী ইউনিয়নের রেল ষ্টেশনে সকাল সাড়ে ৯টার সময় একটি ট্রেন অতিক্রামকালে অজ্ঞাত এক নারী রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থালে নিহত হয়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করি।



আপনার মতামত লিখুন