সেকান্দর পাড়া জনকল্যাণ সমিতি’র ২০২২-২০২৪ অভিষেক সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫৮ বিকাল
সেকান্দর পাড়া জনকল্যাণ সমিতি’র ২০২২-২০২৪ অভিষেক সম্পন্ন

চট্টগ্রাম জেলার উত্তর চট্টলার সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান সেকান্দর পাড়া জনকল্যাণ সমিতির কার্যকরী পরিষদ ২০২২-২০২৪ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধায় সেকান্দর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা ডা. আজিজুল হক এর সভাপতিত্বে ও মাষ্টার নেজাম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ শাহাদাত হোসাইন, নাতে রাসুল (দ.) পাঠ করেন মাওলানা আজিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অধ্যাপক আবু সালেহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মাষ্টার আবুল হাশেম, আবু আহমেদ সওদাগর , সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার ওসমান গণি, উপদেষ্টা আবুল কাসেম, আজম উদ্দীন, নুর মিয়া বাবুল, কামাল পাশা।

এসময় উপদেষ্টা পরিষদের আহবায়ক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নবগঠিত কমিটির সকলকে শফত বাক্য পাঠ করান সমিতির উপদেষ্টা কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক অধ্যাপক আবু সালেহ।

সমিতির নতুন কার্যকরী পরিষদের দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, সহ সভাপতি নেজাম উদ্দীন, আবুল মনসুর, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ নুরুল আমিন, সহ সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন,

অর্থ সম্পাদক রফিক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাচা, দপ্তর সম্পাদক আবু নাসের, সহ দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, ধর্মীয় সম্পাদক মাওলানা আজিজুর রহমান,

ক্রীড়া সম্পাদক জহিরুল আলম রাশেদ, সহ ক্রীড়া সম্পাদক মুহাম্মদ মোরশেদ, প্রচার সম্পাদক ফাহিম মুনতাসির, কার্যকরী সদস্য আরিফুল হাসান জিসান, হাফেজ শাহাদাত হোসাইন, মুহাম্মদ সুমন।

অনুষ্ঠান শেষে সমিতির প্রয়াত উপদেষ্টাদের রুহের মাগফিরাত কামনায় ও নতুন কার্যকরী পরিষদের সফলতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন আশেকানে আউলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান।

জে-আর

Feb2
Feb2