সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত একজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৮ সন্ধ্যা
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত একজন

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় মহাসড়কে ঈগল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মো. সোলায়মান সিকদার (৫৪) নামে এক বাস যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরো ৫ জন।

৪ সেপ্টেম্বর (রোববার) সকাল সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে হাসমত আলীর দোকান এলাকার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান সিকদার পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ড রবিচান পাড়ার শফিকুর রহমানের ছেলে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান জানান, সকালে গুঁড়ি গুড়ি বৃষ্টির মধ্যে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশন থেকে ছেড়ে যাওয়া

চট্টগ্রাম অভিমূখী ঈগল পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় এক যাত্রী নিহত হন এবং পাঁচজন আহত হন।

জে-আর

Feb2
Feb2