সীতাকুণ্ডে দাড়াঁনো ট্রাকের পিছনে মোটর সাইকেলের ধাক্কা নিহত-১
সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত যুবকের নাম মোঃ জোবায়ের (২৪)। তার বাড়ি ফেনী বলে জানা গেছে। আজ সেমবার (৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার সময় উপজেলার বড়দারোগারহাট এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড়দারোগারহাট এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় একটি মোটর সাইকেল। এসময় ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী জোবায়ের মারা যান।
খবর পেয়ে কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক । তিনি বলেন, বড়দারোগার হাট ওজন স্কেলের পাশে মহাসড়কে দাড়াঁনো একটি ট্রাকের সাথে মোটর সাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলে এক যুবক নিহত হন। আমরা লাশটি উদ্ধার করেছি। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



আপনার মতামত লিখুন