আনোয়ারা থানায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৮ সন্ধ্যা
চট্টগ্রামের আনোয়ারা থানায় কর্মরত ইয়াউর রহমান(৪৬) নামে এক সহকারী পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে তিনি থানার পাশে ভাড়া বাসায় মৃত্যুবরণ করেন।
তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভোগছিলেন। পরিবারে তাঁর স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে রয়েছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাছান বলেন, এসআই ইয়াউর রহমান দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভোগ ছিলেন। তিনি থানার পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। মৃত্যুর পর তার মৃতদেহ সোমবার নিজবাড়ী নোয়াখালীতে নিয়ে দাফন করা হয়েছে।
এ-কে



আপনার মতামত লিখুন