ভয়ানক ফুটওভার ব্রিজ : কবে ঘুম ভাঙবে সড়ক ও জনপদ বিভাগের!
চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের পৌর সদরে অবস্থিত ফুটওভার ব্রিজ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনাতো ঘটছেই, তবে যে কোন সময় বড় দুর্ঘটনার আশংকা রয়েছে। তাই অনেকেই মনে করছেন মানুষ মরলে হয়তো ঘুম ভাঙবে সড়ক ও জনপদ বিভাগ কর্মকর্তাদের। কারণ এর আগেও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ কিংবা আশ্বাসের পরও কোন সুফল মিলেনি।
সরেজমিন দেখা যায়, ব্রিজটির লোহায় মরিচীকা পড়ে নাজেহাল অবস্থা, দূর থেকে দেখতে ব্রিজ যেন হেলে পড়ছে সড়কে ! চলাচলের স্থানে লোহার সেফটি অংশ উঠে যাওয়ায় হালকা বৃষ্টিতেই সিøপ কেটে পড়ে যাওয়ার আশংকা। আবার উপরে চলাচলের কিছু অংশে ধরেছে ফাটল। এতে প্রতিনিয়ত চলাচলে দুর্ঘটনার আশংকা করছেন পথচারীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত রবিবার একসাথে তিনটি মেয়ে ব্রিজদিয়ে পার হওয়ার সময় সিøপ কেটে পড়ে পা মচকে যায়। পরে স্থানীয়া ডাক্তারের কাছে নিয়ে যায়। শুধু তাই নয় এর আগেও বৃদ্ধ, শিশুসহ বেশ কয়েকজন পড়ে গিয়ে পা ভেঙ্গে গেছে বলেও জানাগেছে। এরকম দুর্ঘটনা হরহামেশাই পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের।
দুর্ঘটনা এড়াতে প্রতিনিয়ত ফুটওভার ব্রিজটি ব্যবহার করেন এমন বেশ কয়েকজন পথচারীর সাথে কথা বলে জানা যায়, মিরসরাই উপজেলার বিভিন্ন পয়েন্টে যতগুলো ফুটওভার ব্রিজ আছে সবচাইতে বেশি ব্যবহার হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে পোস্ট অফিস সংলগ্নে ২০১৫ সালে লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি।
সবচাইতে বেশি ব্যবহৃত এ ব্রিজটির বর্তমানে সিঁড়ি গুলো মরিচায় ক্ষয়ে পাতলা হয়ে গেছে। পারাপারে অনেক ভয় হয়। বর্ষায় সামান্য বৃষ্টিতে সিঁড়িগুলো হয়ে যায় স্যাঁতস্যাঁতে। এতে বিশেষ করে শিশু, নারী এবং বৃদ্ধরা পড়েন চরম বিপাকে।
জানা যায়, এর আগে ২০১৯ সালে একটি কন্টেইনারের ধাক্কায় ফুটওভার ব্রিজটি মহাসড়কের পশ্চিমপাশে বেঁকে যায়। তবে এ ঘটনায় ব্রিজটির কোনো সংস্কারের কাজ হয়নি।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান বলেন, আমি যত দ্রæত সম্ভব ফুটওভার ব্রিজ মেরামতের জন্য সড়ক ও জনপদ বিভাগে একটি চিঠি প্রেরণ করবো এবং তাদের সাথে কথা বলবো।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রাম উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ বলেন, এ বিষয়ে কেউ জানায়নি। আমি পরিদর্শনে লোক পাঠাবো। যদি মেরামতের যোগ্য হয় তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।
জে-আর



আপনার মতামত লিখুন