মগনামা ‘সিএসজি’ প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৬ রাত
মগনামা ‘সিএসজি’ প্রশিক্ষণ সম্পন্ন

বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে মগনামা সাতঘর পাড়া কমিউনিটি ক্লিনিকের আয়োজনে সিএসজি প্রশিক্ষণ সম্পন্ন হয়।

মগনামা কমিউনিটি ক্লিনিকের সি এইচ সিপি বেলাল উদ্দীনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, এইচ আই নুরুল হক, এইচ এ মঈন উদ্দীন, ইউপি সদস্য ও কমিউনিটি গ্রুপের সভাপতি নুর মোহাম্মদ, গণমাধ্যমকর্মী সাইফুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাশেম উদ্দীন প্রমুখ।

এ ব্যাপারে এইচ আই নুরুল হক বলেন, কমিউনিটি ক্লিনিকের সেবাসমুহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই কমিউনিটি সাপোর্ট গ্রুপের কমিটি গঠন করে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সরকার এবং জনগণের সমন্বয়ে চিকিৎসা সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এ কমিটির লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য’র দায়িত্বরত শামিমা, রুবি, খাদিজা, এইচ এস বি রুবি আক্তার, এস আর পি বি তাসলিমা, ৭,৮ ও ৮ নং ওয়ার্ডের স্থানীয় সদস্য , মোশাররফ, জহিরুল ইসলাম, প্রমুখ।

জে-আর

Feb2
Feb2