চট্টগ্রামের হাটহাজারীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩০ বিকাল
চট্টগ্রামের হাটহাজারীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাতে বিষধর সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।শুক্রবার উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের দক্ষিণ নাঙ্গলমোড়ার মাওলানা হাসমত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত কিশোরের নাম আরিফুল ইসলাম ( ১৪) ।সে স্থানীয় সালাউদ্দিনের পুত্র বলে জানা যায়।

আজ ৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়, পরিবারের গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।

নিহত আরিফুল ইসলাম উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের দক্ষিণ নাঙ্গলমোড়া এলাকার মাওলানা হাসমত আলীর বাড়ির মোহাম্মদ সালাউদ্দীনের পুত্র। সে ওই এলাকার শামশুল উলুম ফাযিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ঘরে আরিফুল ইসলামকে বিষধর সাপে কামড় দেয়, পরে বিভিন্ন বৈদ্য ও কবিরাজের শরণাপন্ন হয়,

তাতেও কোনরকম উন্নতি না হওয়ায় শেষমেশ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুরজিৎ দত্ত জানান, ছেলেটিকে সাপে কামড় দেওয়ার পার অনেক সময় পেয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামড় দিয়েছে আর আজ সকালে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালে আনতে বিলম্ব হওয়ায় তাকে বাঁচানো গেল না, যথাসময় নিয়ে আসলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।

সাধারণত সাপে কামড় দিলে এক থেকে দুই ঘণ্টার বেশি সময় মানুষ বাঁচে না। এটা তার পরিবারের অবহেলা ছিলো, কারণ তারা হাসপাতালে না এনে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে চিকিৎসা দিয়েছে।

জে-আর

Feb2
Feb2