রাউজানে পালিতপাড়া সড়ক কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৬ সন্ধ্যা
রাউজানে পালিতপাড়া সড়ক কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী
চট্টগ্রাম জেলার রাউজান পৌরসদরের পালিতপাড়া সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। ১০ সেপ্টেম্বর (শনিবার) বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত। প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে করা হচ্ছে এ সড়ক উন্নয়নের কাজ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কামরুল হাসান বাহদুর,
পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, এডভোকেট সমীর দাশ গুপ্ত, স্থানীয় কাউন্সিলর এডভোকেট দিলীপ চৌধুরী, আজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন, মুছা আলম খান,
বীর মুক্তিযোদ্ধা বাদল পালিত, সাধন পালিত, অলক দাশ গুপ্ত , উজ্জ্বল দাশ গুপ্ত আবদুল লতিফ, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, আলমগীর আলী, তপন দে, আবু ছালেক, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ প্রমুখ।
জে-আর
Feb2
Feb2