ফটিকছড়িতে পোল্ট্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৪ রাত
ফটিকছড়িতে পোল্ট্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. ইউছুপ (৩৬) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার ভুজপুর থানধীন হাসনাবাদ এলাকার নিজ খামারের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে কে বা কারা তাকে হত্যার পর লাশ ফেলে রাখে বলে ধারনা করছে স্থানীয় বাসিন্দারা। নিহত ইউছুপ দাঁতমারা ইউপির হাসনাবাদের আজলা পাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে ইউছুপ খামারে আসে এরপর আর ঘরে ফিরেনি। গতকাল রোববার সকালে স্বজনরা খোঁজাখুঁজির পর খামারের সামনে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে দেখতে পায়।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী জানায় নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় কারা জড়িত এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জে-আর

Feb2
Feb2