আনোয়ারায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪২ রাত
আনোয়ারায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় পানিতে ডুবে চাঁন মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন। গতকাল ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরা শঙ্খে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিহত চাঁন মিয়া বরুমছাড়া চাঁদুয়া পাড়ার মৃত সালেহ আমদের পূত্র।

নিহত চাঁন মিয়ার পূত্র মোহাম্মদ টিপু জানান, দুপুর ২ টার সময় শখের বসে ভরা শঙ্খ খালে আমার বাবা মাছ ধরতে যায়। ৩ টার সময় খবর আসে সেন্টার এলাকার ভরা শঙ্খ খাল থেকে আমার বাবার লাশ উদ্ধার করে।

নিহতের লাশ উদ্ধার করা মোহাম্মদ আরাফাত জানান, কমিউনিটি সেন্টার এলাকায় ঘুরতে গেলে হঠাৎ দেখতে পায় ভরা শঙ্খ খালে একজন বৃদ্ধের লাশ ভেসে যাচ্ছে।

এসময় বৃদ্ধের লাশ স্থানীয়রা সহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

আনোয়ারা মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা বলেন, পানিতে ডুবে নিহত বৃদ্ধকে হাসাপতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে।

জে-আর

Feb2
Feb2