খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়নপত্র জমা দিলেন মোছলেম উদ্দিন : কালুরঘাট নতুন সেতু দৃশ্যমান করায় প্রথম লক্ষ্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ৫:১৫ অপরাহ্ণ
মনোনয়নপত্র জমা দিলেন মোছলেম উদ্দিন : কালুরঘাট নতুন সেতু দৃশ্যমান করায় প্রথম লক্ষ্য

২৪ ঘন্টা ডট নিউজ।রাজীব,চট্টগ্রাম ডেস্ক : বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ১১টার দিকে নগরীর লাভ লেইনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।

আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন মনোনয়নপত্র জমা দেয়ার পর আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে গণমাধ্যমকর্মীদের বলেন, ১৯৭৩ সালের পর এ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী সংসদ সদস্য হতে পারেনি। দীর্ঘদিন পর এলাকার মানুষ দলীয় প্রার্থী পেয়ে আবেগাপ্লুত হয়ে গেছে। নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস দেখা যাচ্ছে।মনোনয়নপত্র মোছলেম উদ্দিন আজম নাছির উচ্ছাস

তাই দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ায় শুভেচ্ছা জানাতে কিছু নেতা কর্মী স্ব-ইচ্ছায় আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে এসে জড়ো হয়েছে।

মোছলেম উদ্দিন বলেন, সারাদেশের উন্নয়নের সঙ্গে আমার সংসদীয় এলাকাকে সম্পৃক্ত রাখার লক্ষ্যে এবং কাঙ্খিত উন্নয়নে কাজ করবো। আমার প্রথম লক্ষ্য থাকবে এ এলাকার জনগণের দীর্ঘদিনের দুঃখ বোয়ালখালী ও কালুরঘাটের সংযোগস্থলে একটি নতুন সেতু করার জন্য প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন নতুন সেতুটি দৃশ্যমান করা। মনোনয়নপত্র মোছলেম উদ্দিন আজম নাছির

মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় নৌকা প্রার্থী মোছলেম উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএর চেয়ারম্যান আব্দুচ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম, শফিক আদনান, নোমান আল মাহমুদ, হাসান মাহমুদ হাসনী ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রায় শ’খানেক নেতাকর্মী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নেন।

মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম ৮ আসনে উপ নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে নির্ধারিত সংখ্যক লোক নিয়ে মোছলেম উদ্দিন আহম্মেদ তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। কোন ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

এর আগে এ আসনের উপ নির্বাচনে অংশগ্রহণ করতে বুধবার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান মনোনয়নপত্র জমা দিয়েছেন। মো. হাসানুজ্জামান বলেন, আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে বুধবার জাতায় পার্টির বনানীর চেয়ারম্যান কার্যালয়ে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের জন্য জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থী মনোনীত করেছে জাতীয় পার্টি।

উল্লেখ্য : চার লাখ ৭৫ হাজার ৯৮৮ জন ভোটার নিয়ে চট্টগ্রাম-৮ আসন। এর মধ্যে ২ লাখ ৪১ হাজার ৯২২ জন পুরুষ ভোটার এবং ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন নারী ভোটার। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৯টি।

এ আসনে টানা দ্বিতীয় মেয়াদে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল। চলতি বছরের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর আসনটি শূণ্য হয়ে যায়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…