ফলোআপ

সময়ের কাগজে সংবাদ প্রকাশের পর ফুটওভার ব্রিজ সংস্কার করলো সওজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:১১ রাত
সময়ের কাগজে সংবাদ প্রকাশের পর ফুটওভার ব্রিজ সংস্কার করলো সওজ

দেশের বহুল প্রচারিত দৈনিক সময়ের কাগজে সংবাদ প্রকাশের পর ঘুম ভাঙলো সওজ কর্মকর্তাদের। সংস্কার হলো মিরসরাই পৌর সদরে অবস্থিত উপজেলার বহুল ব্যবহৃত ফুটওভার ব্রিজটি।

গত ৮ সেপ্টেম্বর ‘নির্বিকার সড়ত ও জনপদ বিভাগ কর্তৃপক্ষ! মৃত্যুফাঁদ ফুটওভার ব্রিজ’ এমন শিরোনামে ফুটওভার ব্রিজে চলাচলকারী পথচারীদের দূর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়েছিলো। এরপর নজরে আগে সওজ কর্তৃপক্ষের। সংবাদ প্রকাশের ১দিন পর গত ১০ ডিসেম্বর তদন্তের জন্য লোক পাঠিয়ে ফুটওভার ব্রিজে বিভিন্ন স্থানে ফাটল দেখতে পায়।

ঐদিন ফাটল গুলো ওয়াল লিং করে সংস্কার করা হয়। তবে ব্রিজটির লোহায় মানুষ চলাচলের স্থানে সেফটি উঠে যাওয়ায় অল্প বৃষ্টিতে স্লিপ কেটে পথচারী পড়ে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। এবিষয়ে কোন পদক্ষেপ নেয়নি সওজ।

এবিষয়ে সড়ক ও জনপদের চট্টগ্রাম উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ বলেন, দৈনিক সময়ের কাগজের প্রতিবেদকের মাধ্যমে জানতে পেরে ফুটওভার ব্রিজের ফাটল গুলো সংস্কার করা হয়েছে। তবে ইতিপূর্বে স্লিপ কেটে পথচারী পড়ে যাওয়ার বিষয়টি জানা ছিলো না। আমরা লোক পাঠিয়ে তদন্তে করে সেটিও সংস্কারের পদক্ষেপ নিবো।

জে-আর

Feb2
Feb2